দেশের প্রতিটি ইউনিয়নে হবে অনলাইন স্কুল

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-১৭ | সময়: ০৯:১৯:৫০

বার্ত রিপোর্ট॥ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সারাদেশে ৩০ হাজার তথ্যকল্যাণী ও প্রতিটি ইউনিয়নে একটি করে অনলাইন স্কুল গড়ে তোলা হবে। গতকাল রোববার রাজধানীর বিসিসি অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে আইসিটি- নির্ভর উদ্যোক্তা সৃষ্টি ও শিক্ষা কার্যক্রম বর্ধিতকরণ’ বিষয়ক এক আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা ২০২১ সালের মধ্যে ন্যূনতম ৩০ হাজার তথ্যকল্যাণী এবং সারাদেশের সকল জেলা,উপজেলা ও ইউনিয়নে একটি করে অনলাইন স্কুল গড়ে তোলার জন্যআইসিটি ডিভিশনের মাধ্যমে সহযোগিতা দিয়ে যাবো। জাগো স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে কোডিং ও প্রোগ্রামিং শিখার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে সমাজের সুবিধা বঞ্ছিত শিশুদেরকে আন্তর্জাতিক মানের মানবসম্পদে রূপান্তরে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় শিক্ষিত নারীদের তথ্যপ্রযুক্তি-নির্ভর কর্মসংস্থানের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অনলাইনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদেরকে মানসম্মত শিক্ষা প্রদান কার্যক্রম বাস্তবায়নের জন্য ডিনেট এবং জাগো ফাউন্ডেশনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আলাদা আলাদা দুটি সমঝোতা স্মারক সাক্ষর করা হয়। এ কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ উভয় সংস্থাকে আলাদাভাবে ৩৯ লক্ষ ৯৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডিনেটের প্রধান নির্বাহী ড. অনন্য রায়হান ও জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি’র এমডি হোসনে আরা বেগম এনডিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটি’র কন্ট্রোলার আবুল মনসুর মোহাম্মদ সারফ উদ্দিনসহ আইসিটি ডিভিশন, ডিনেট এবং জাগো ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ।





Name:

Email:

Website:

Comment:


Comments