অনুর্ধ-১২ক্রিকেট উৎসব’র উদ্বোধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-১৫ | সময়: ০৯:১৬:৫৩
স্টাফ রিপোর্টার ॥ শৃঙ্খলার জন্য ক্রিকেট “ক্রিকেট খেল শৃঙ্খলা শেখ” এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে তৃণমূল পর্যায় থেকে শিশু কিশোর খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে বিপুল সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ-১২ক্রিকেট উৎসব-২০১৬ পটুয়াখালীতে শুরু হয়েছে। ১৫জুলাই শুক্রবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ-১২ ক্রিকেট উৎসব-২০১৬ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, শ্যামল সরকার, কোষাধ্যক্ষ অ্যাড. সাইফুল আহসান কচি, সদস্য অ্যাড. মো. হারুন অর রশিদ, বাদল হালদার, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ১৫জনকে নিয়ে দল গঠন করা হয়। আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আসাদুজ্জামান জুয়েল, মোঃ মারুফ হোসেন।



