গলাচিপায় দুর্বৃত্তের আগুনে ৪টি দোকান পুড়ে ছাই
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-১৪ | সময়: ০৮:৩১:৩৮
গলাচিপা প্রতিনিধি ॥ গলাচিপায় পানপট্টি লঞ্চঘাট এলাকায় দুর্বৃত্তদের আগুনে ৪টি দোকান পুরে প্রায় ১০লাক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী ও গলাচিপা থানা অফিসার ইনচার্স বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, পানপট্টি লঞ্চঘাট এলাকায় প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। তারা প্রায় বিশ বছর ধরে ব্যবসায় চালিয়ে যাচ্ছে। গত বুধবার গভীর রাতে শৈবুর মৃধা(২৭) পরিতক্ত দোকান থেকে আগুনের সূত্র পাত হয়ে বিভিন্ন দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুরাদ মাহমুদের (৩৩) দোকান পুরে বিভিন্ন আইটেমের প্রায় ৭লাক্ষ টাকার , জাহাঙ্গীর মৃধার দোকানে দুইটি ভারাটি ইসরাইল বিশ্বাস ও রাজ্জাক মাতবর মালামাল পুড়ে প্রায় দেড় লাক্ষ টাকার, সংখ্যালঘু সেলুন ব্যবসায়ী নির্মল দাস ও রিপন দাস দুটো দোকান ক্ষতিসাধন হয়। তারা এখন পথের উপক্রম হয়েছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, লঞ্চঘাট এলাকা দখল নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপে মমিন হাং ও আব্বাস প্যাদার নেতৃত্বে বৃহস্পতিবার সকালে দফায় দফায় মারামারি ঘটনা ঘটে । এতে দুই গ্রুপের মহিলাসহ ৫জন আহত হলে তাদেরকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আহতরা হলেন তারাভানু, নিশাত মৃধা, খোকন প্যাদা, নুর হোসেন শওকত হোসেন। আব্বাস প্যাদাকে হেয় পন্ন করার জন্য পরিত্যক্ত ঘরটি মমিন গ্রুপ এর লোকেরা আগুন লাগিয়ে দিতে পারে বলে ক্ষতিগ্রস্থ মুরাদ মাহমুদ ও স্থানীয় লোকেরা ধারনা করছে। ইতোপূর্বে বোয়ালিয়া টু কোড়ালিয়া লাইনের লঞ্চে আগুন ধরিয়ে দেয় তারা। ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আ: রাজ্জাক মোল্লা জানান, ঘটনাস্থল পরিদর্শ করেছি, কারা আগুন লাগিয়েছে এ ব্যাপারে অভিযোগ পেলেই তদন্ত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী জানান, আবেদন পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সরাকারী নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।



