গলাচিপা পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-২৩ | সময়: ০৮:৫৯:৫৬

গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালী গলাচিপার উপজেলা নির্বাচন কর্মকর্তা ২৩ জুলাই শনিবার গলাচিপা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে হাজী আব্দুল ওহাব খলিফা তিনি পেয়েছেন নৌকা প্রতীক। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মেয়র পদে হাজি মু: আবু তালেব মিয়া ধানের শীষ প্রতীক। শুক্রবার প্রত্যাহারের শেষ দিনে (আওয়ামীলীগ) স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে মাঈনুল ইসলাম রনো ও মু: মামুন আজাদ দলীয় সিদ্ধান্তে তারা দুইজনে প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আওয়ামীলীগ থেকে হাজী আব্দুল ওহাব খলিফা (নৌকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে হাজী মু: আবু তালেব মিয়া (ধানের শীষ) প্রতীক নিয়ে দুই মেয়র প্রার্থী বিজয়ী হওয়ার জন্য লড়ছেন। কাউন্সিলরদের জন্য প্রতীক বরাদ্দ দিয়েছ- ব্ল¬াক বোর্ড, উট পাখি, ডালিম, টেবিল, পাঞ্জাবি ও বোতল মার্কা। সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের জন্য প্রতীক বরাদ্দ দিয়েছে- মৌমাছি, কাঁচি ও আঙ্গুর ফল মার্কা। বরাদ্দ দেয়ার সাথে সাথেই শহরে নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। আগামী ৭ আগষ্ট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।





Comment Disabled

Comments