জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-১৩ | সময়: ০৯:৫২:৩৪

বার্তা রিপোর্ট ॥ বাংলাদেশ যখনই মাথা উচু করে দাঁড়ায় তখনই একটি চক্র চেষ্টা করে এই অগ্রগতি থামিয়ে দিতে। জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিকেলে গণভবনে টেলিকনফারেন্সে তিনি এ আহ্বান জানান। অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি দীর্ঘ দিন থেকে নিখোঁজ থাকে আমাদের পরিচয় দিন। নিখোঁজ ছেলে-মেয়েরা কোথায় আছে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খোঁজ করবে। কেউ যদি ভুল পথে চলে গিয়ে থাকে তাদের সংশোধন এবং চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। তিনি বলেন, ইসলাম আত্মহত্যা মহা পাপ, সেই পাপের পথে মানুষ কেন যাচ্ছে- কারা তাদের নিয়ে যাচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে। ইতোমধ্যে জেলায় জেলায় কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটি অপরাধীদের খুঁজে বের করবে। পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে।





Name:

Email:

Website:

Comment:


Comments