পটুয়াখালীতে নিরাপদ প্রকল্প-০২ এর কর্মশালা

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-১৩ | সময়: ০৯:৪৪:৩১

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পারিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশ নিরাপদ প্রকল্প-০২ এর ঔষধের মাধ্যমে মাসিক নিয়মিত করণ (এমআরএম) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের ইউপিআই ভবনের সভা কক্ষে কিংডম অব নেদারল্যান্ড এর সহযোগিতায় মেরী স্টোপস বালাদেশ এর আয়োজনে নিরাপদ প্রকল্প-০২ এর ঔষধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পারিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মাদ ওয়াহিদ হোসেন। জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ মোহাম্মাদ শরীফ, পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন মুকুল। নিরাপদ প্রকল্প-০২ এর ঔষধের মাধ্যমে মাসিক নিয়মিত করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সদর, দুমকি, মির্জাগঞ্জ, কলাপাড়া ও দশমিনা উপজেলার এফডাবলুভি এর ৩০জন কর্মী অংশগ্রহণ করেন।
৬-১০ সপ্তাহ মাসিক বন্ধ থাকলে তার মাসিক নিয়মিত করার প্রক্রিয়াকে মাসিক নিয়মিতকরণ বা এম আর এম বলা হয়। পরিবার পরিকল্পনা কার্যক্রমের সূচনা লগ্ন থেকে মাসিক নিয়মিতকরণ সেবা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিফলতার সহায়ক হিসেবে কাজ করেছে। বর্তমানে এটি প্রজনন স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা মাতৃমৃত্যু ও অনিরাপদ গর্ভধারণ জনিত র্দীর্ঘমেয়াদী জটিলতা কমাতে সাহায্য করছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেরী স্টোপস বাংলাদেশ নিরাপদ-০২ এর জেনারেল ম্যানেজার ইমরুল হাসান খান।

New layer...




Name:

Email:

Website:

Comment:


Comments