মাহামুদুররহমান পলাশের মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-১১ | সময়: ১৬:০২:৪২

আজ ১১ জুলাই সোমবার দিনব্যাপী  কবর জিয়ারত, পুষ্পস্তাবক অর্পণ, ফাতেহা পাঠ, আলোচনা সভা ও দোয়া মিলাদের মধ্যে দিয়ে  পটুয়াখালী জেলা ছাত্রলীগ ও সাবেক যুবলীগ নেতা মাহামুদুর রহমান পলাশ এর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০টায় টাউন জৈনকাঠীস্থ জৈনপুরী খানকায়স্থ শহীদ মাহামুদুর রহমান পলাশ এর কবরে পুষ্পস্থাবক অর্পণ ও কবর জিয়ারত। পুষ্পস্থাবক অর্পণ করেন শহীদ মাহামুদুর রহমান পলাশের মা জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মিসেস লুৎফুন নেছা, পিতা জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ¦ এড. মো. সুলতান আহমেদ মৃধা  সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া পুষ্পস্তাবক অর্পণ করেন জেলা যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, জেলা ছাত্রলীগ, হাজী হামেজ উদ্দিন কলেজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  
বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভা  ও দোয়া মিলাদে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য লুৎফুন নেছা, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. মো. শাহজাহান মিয়া,  সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা খান মোশারেফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এড.তারিকুজ্জামান মনি, যুগ্ম সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগ কোষাধাক্ষ একেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এড.মো.সুলতান আহমেদ মৃধা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া), জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাশেদ খান প্রমুখ। শহীদ মাহামুদুর রহমান পলাশ এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পুরান বাজার মসজিদ কমপ্লেক্সের ইমাম আলহাজ¦ মাওলানা মো. শহিদ উল্লাহ।  আলোচনা সভায় বক্তারা বলেন শহীদ মাহামুদুর রহমান পলাশ ছিলেন আওয়ামীলীগ পরিবারের একজন নির্ভিক সৈনিক। তার মৃত্যুতে আওয়ামীলীগের যে ক্ষতি হয়েছে, তা পূরন হবার নয়। বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক নিরাপদ সুখী সমৃদ্ধ শালী উন্নত বাংলাদেশ গড়তে শহীদ মাহামুদুর রহমান পলাশের  ন্যায় একজন নির্ভিক সৈনিক হয়ে কাজ করার আহবান জানান।





Name:

Email:

Website:

Comment:


Comments