পটুয়াখালীতে অটোবাইক ও রিক্সা শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৮-০৯-২৫ | সময়: ০৮:১৩:৩৯
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বাস মালিকদের নির্যাতনের প্রতিবাদে অটোবাইক, অটোরিক্সা, মটর সাইকেল ও রিক্সা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত।
২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় পিডিএসএ মাঠ সংলগ্ন জেলা জাতীয় শ্রমিকলীগ কার্যালয়ের সামনে অটোবাইক শ্রমিক লীগের সভাপতি গণি হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদসভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এড. মোঃ শাহিন মিয়া, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, অটোবাইক শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক ফকির, জেলা রিক্সা চালক ইউনিয়নের প্রচার সম্পাদক আলী হাওলাদার, মটরসাইকেল শ্রমিক লীগের সভাপতি শাহিন মৃধা প্রমুখ। মানববন্ধনে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাস মালিকদের নির্যাতন ও হয়রানী বন্ধ না করলে বৃহত্তর কর্মসূচী পালনের হুমকি প্রদান করে বক্তারা ।
Comment Disabled



