পটুয়াখালীতে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-১১ | সময়: ০৫:২৬:৪৮
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে র্টাগেট কিলিং-গুপ্ত হত্যায় বিপন্ন স্বদেশ রুখে দাড়াও বাংলাদেশ,সাস্প্রদায়িক সন্ত্রাসে বিপন্ন স্বদেশ রুখে দাড়াও বাংলাদেশ এই শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
গত রবিবার বিকেল সাড়ে ৪টায় কলেজ রোডস্থ পুরাতন পাবলিক লাইব্রেরীর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভানেত্রী ফাতেমা জব্বার, সহ-সভানেত্রী প্রফেসর লুৎফুন নেছা ফারুক,পুষ্প রানী হালদার, সাধারণ সম্পাদিকা দিপালী রাণী রায়, আন্দোলন সম্পদিকা শিরিন নাহার, লিগ্যাল এইড সম্পদিকা অনিমা বশাক। সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মোতালেব মোল্লা। সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



