সাংবাদিক শিমুলের রক্তে লাল গণমাধ্যম
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৭-০২-০৪ | সময়: ০৬:১০:৫৭
কামরুল হাসান মল্লিক ॥ বিষন্ন মন নিয়ে লিখতে বসেছি। শোক বুঝানোর ভাষা খুঁজে পাচ্ছি না। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঘাতকের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।¬¬ তার এ মৃত্যুতে গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের মাতাম বইছে। উঠেছে প্রতিবাদের ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেরই দাবিÑ বিচার চাই, অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
গুলিবিদ্ধ অবস্থায় শিমুল যখন হাসপাতালে ভর্তি ছিল, তখন অচেনা-অজনা ওই মানুষটির জন্য মনটা বারবার কেঁদে উঠেছে। পত্রপত্রিকায়-টেলিভিশনে প্রচারিত রক্তাক্ত ছবি ও পরিচয়পত্র চোখের সামনে ভেসে উঠছিলো। একজন সংবাদকর্মী হিসেবে নিজেকে কিছুতেই যেনো সামলাতে পারছিলাম না। শিমুলের শারীরিক অবস্থা জানার জন্য আপডেট খবর দেখছিলাম। এমন এক মুহূর্তে জানতে পারি শিমুল আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। পেশার তাগিদে আর কখনো ছবি তুলতে যাবে না সে।
এখন সবার প্রশ্নÑসাংবাদিক শিমুলের কি অপরাধ ছিল? আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের বলি শিমুলকে কেন হতে হয়েছে ? তবে ছবি তোলাই কি তার জীবনে কাল হয়ে দাড়িয়েছিল? পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কেন তাকে জীবন দিতে হয়েছে? এভাবে আর কতদিন সাংবাদিকদের প্রাণ দিতে হবে? এসব প্রশ্নের উত্তর আছে কি কারো কাছে। পরিশেষে বলতে চাই, সাংবাদিক শিমুলের হত্যাকারী শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর শটগানের ছোড়া গুলিতে গুরুত্বর আহত হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে টাঙ্গাইলে মারা যান তিনি।
Comment Disabled



