আমতলীতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৭-০২-০৩ | সময়: ০৮:৪৪:৩৩
আমতলী প্রতিনিধি ॥ আমতলীর বালিয়াতলী গ্রামের গাছ কাটা শ্রমিক মো. সিদ্দিকুর রহমান (৩০) শুক্রবার সকালে গাছের নিছে চাপা পড়ে মারা যায়। স্থানীয়রা জানান , গাছকাটা শ্রমিক সিদ্দিকুর রহমান শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিবেশী মজিবর রহমানের বাড়ীতে গাছ কাটতে গিয়ে গাছের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গাছের নিচ থেকে উদ্ধার করে আহত অবস্থায় সিদ্দিকুর রহমানকে আমতলী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদুল্লাহ জানান, এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Comment Disabled



