আমতলীতে অত্যাধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৭-০২-০৩ | সময়: ০৮:৪১:৩৭
আমতলী প্রতিনিধি ॥ আমতলীতে ৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে একটি অত্যাধুনিক নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বরগুনা- ১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল বিভাগীয় উপ- পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম দেলওয়ার হোসেন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি শাহজান কবির, বরগুনা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম এ কাদের মিয়া, পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মনিরুল ইসলাম দুলাল খান, শাহিনুর তালকদার, অ্যাডঃ আরিফ উল হাসান প্রমুখ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আমতলীর ষ্টেশন ম্যানেজার মো. হারুন অর রশিদের সঞ্চলনায় অনুষ্ঠানে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, আ.লীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Comment Disabled



