মির্জাগঞ্জের ১০টি স্কুল-কলেজে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদ শূন্য
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৭-০২-০৩ | সময়: ০৮:৪০:১৬
উত্তম গোলদার ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নিয়ে মামলা জটিলতার কারণে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজসহ ১০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সুপার এবং অধ্যক্ষের পদ দীর্ঘদিন যাবৎ শূন্য থাকায় শিক্ষা ব্যবস্থায় নাজুক পরিস্থিতি বিরাজ করছে। একই সাথে সহকারি শিক্ষকদের সংকট তো রয়েছে। এতে বিদ্যালয় গুলোতে পাঠদান দারুণভাবে ব্যহত হচ্ছে।
বিদ্যালয়গুলোতে গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষক সংকট থাকায় আশানুরুপ ফলাফল হচ্ছে না। প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার মান নি¤œমূখি প্রতিষ্ঠান গুলোতে অব্যবস্থাপনা বিরাজ করছে। মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার যে সকল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে সেগুলো হচ্ছে সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়, গাবুয়া জনতা উচ্চ বিদ্যালয়, ভয়াং শরাফাতিয়া মাধ্যমিক বিদ্যালয়, শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয় ও মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ উচ্চ বিদ্যালয়। যে সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারের পদ শুন্য রয়েছে সেগুলো হচ্ছে চত্রা ওলামা মঞ্জিল দাখিল মাদ্রাসা, দক্ষিণ গাবুয়া দাখিল মাদ্রাসা ও উত্তর চালিতাবুনিয়া শরাফতিয়া দাখিল মাদ্রাসা। এ ছাড়া উপজেলার কিছমতপুর দেলোয়ার হোসেন কলেজের অধ্যক্ষের পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে মামলা চলার কারনে এ সব স্কুল,কলেজ ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক-কর্মচারি নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। তবে এখন আর আগের মতো ঝামেলা হবে না। অল্পদিনের মধ্যেই জটিলতা কাটিয়ে শিক্ষক নিয়োগ করে শিক্ষার মান উন্নত করা হবে।
Comment Disabled



