অধিগ্রহণকৃত ভূমির মালিকদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৭:৫৭:৪৬


কলাপাড়া প্রতিনিধি ॥ লালুয়ার বানাতিবাজারে পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকরা ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছেন। ভূমির ক্ষতিপূরণ বাবদ কমপক্ষে শতক প্রতি ২০ হাজার টাকা প্রদান এবং পুনর্বাসনসহ বিশেষ প্রণোদনার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে ভূমির মূল্য পুনঃনির্ধারণ না করেই স্থানীয় এলএও বিভাগ ৩, ৬ ও ৭ ধারার নোটিশ বিতরণ শুরু করার প্রক্রিয়া শুরু করেছে। যা জনমনে এক ধরনের উচ্ছেদ আতঙ্কে পরিণত হয়েছে। এসব নোটিশ লালুয়ার মানুষ প্রত্যাখ্যান করেছেন। এ সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভূমির মালিক মিয়া মোহাম্মদ চান খান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঞ্জরুল আলম, চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, তারিকুজ্জামান তারা, মশিউর রহমান শিমু, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, শওকত হোসেন তপন বিশ^াস, কৃষক কাশেম হাওলাদার প্রমুখ। বক্তারা জানান, পায়রা সমুদ্র বন্দর নির্মাণে তারা জমি দিতে রাজি আছেন। কিন্তু ক্ষতিপূরণে যে পরিমান অর্থ নির্ধারণ করা হয়েছে। তা দিয়ে কোথাও গিয়ে সমপরিমান তো দুরের কথা এক চতুর্থাংশ পরিমানও জমি কেনার সুযোগ নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে বিবেচনার জন্য আবেদন করেছেন। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি যাচাই-বাছাই কমিটি গঠণ করা হয়েছে। ওই কমিটির সঙ্গে ভূমির মালিকদের ২২ আগস্ট কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে একটি মতবিনিময় সভাও হয়েছে। সেখানে ভূমির ক্ষতিপূরণ মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাবনা দেয়া হয়েছ। কিন্তু তা চূড়ান্ত না করেই এ নোটিশ দেয়ার প্রক্রিয়া শুরু হয়। ফলে মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা প্রতিবাদ সমাবেশ করেন। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা জানান, তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।





Comment Disabled

Comments