দশমিনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০১ | সময়: ০৯:৩৫:২৮


মামুন হোসেন ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পটুয়াখালীর দশমিনায় পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর উপজেলার মোল্লা পট্টির বি এন পির কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মো: সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাড. খোরশেদ আলম, রুহুল আমিন মোল্লা, মনির মহল্লাদার, জাকির সিকদার, আল-আমিন মোল্লা, মো: সাকুর হোসেন, জায়েদ হোসেন মোল্লা, ইকবাল বশির, আবুল বশার প্রমুখ।Explore Bangla Image





Comment Disabled

Comments