কলাপাড়াকে জেলা করার দাবিতে আজ মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-৩১ | সময়: ০৮:৫৭:৫৩
কলাপাড়া প্রতিনিধি ॥ পর্যটন সমৃদ্ধ কলাপাড়া উপজেলাকে জেলা করার দাবিতে উপজেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, সূধী সমাজ, সংবাদকর্মী, ছাত্র-ছাত্রী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে মানববন্ধন করবে।
কলাপাড়া জেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ জানান, প্রধানমন্ত্রীর উন্নয়নের কর্মকান্ড এ উপজেলাকে ঘিরে। কলাপাড়া নির্বাচনী এলাকায় দুটি উপজেলা, তিনটি থানা, দুটি পৌরসভা, তাপবিদুৎ কেন্দ্র, পায়রা পোর্ট, সমুদ্র সৈকত কুয়াকাটা, মৎস্য বন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্প এ উপজেলায় রয়েছে। তাছাড়া সরকারের রাজস্ব আয়ের রয়েছে বিপুল সম্ভাবনা। যা কোন উপজেলায় আছে বলে আমার জানা নাই। পটুয়াখালী জেলার মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব এ উপজেলা থেকে সরকারকে দিয়ে থাকে। তাই প্রধানমন্ত্রীর কাছে কলাপাড়া উপজেলাকে জেলা করার জন্য আমরা জোর দাবি জানাই।
Comment Disabled



