তিতকাটা বাজারে আ’লীগ উদ্যোগে দোয়া মিলাদ ও খিচুরি বিতরণ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-৩১ | সময়: ০৮:৫৬:০৫
স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে ৩১ আগস্ট বুধবার দুপুর ২টায় তিতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা,দোয়া -মিলাদ এবং দরিদ্রদের মাঝে খিচুরি বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল গনি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভূইয়া), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। সভায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ শাহাদাত বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন তিতকাটা সিনিয়র মাদরাসার সহকারী সুপার মাওলানা আবুল কালাম আজাদ। দোয়া মিলাদ শেষে দরিদ্রদের মাঝে খিচুরি বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়া খাসেরহাট বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মিলাদ ও দরিদ্রদের মাঝে খিচুরি বিতরণ করা হয়েছে। খাসের হাট বাজারে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. জাকির হোসেন।
Comment Disabled



