মেঘনায় পাওয়া বিশাল সেই ইলিশ এখন প্রধানমন্ত্রীর দপ্তরে
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-১২ | সময়: ০৮:৪৭:০০
ঢাকা অফিস ॥ ভোলার মনপুরার উত্তর পাশের মেঘনায় ধরা পড়া ইলিশ মাছটি এখন প্রধানমন্ত্রীর দফতরে। ১০ আগস্ট বুধবার রাতে আকতার মাঝির জালে ধরা পড়ে ৩ কেজি ২শত গ্রাম ওজনের ইলিশটি। মাছটি রামনেওয়াজ বাজার মৎস্য ব্যাবসায়ী কোরবান আলী ব্যাপারী মাছটি সর্বোচ্চ দাম ১২ হাজার ২শত টাকা দিয়ে ক্রয় করেন। মাছটি কেনার পর কোরবান আলী ব্যাপারী মনের আশা ইলিশ মাছটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেয়া।
সতিই তা বাস্তবে রুপ নিয়েছে। কোরবান আলীর মনের আশা পুরণ হয়েছে। ১২ আগস্ট শুক্রবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর হাতে মাছটি পৌঁছিয়ে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে মাছটি গ্রহণ করেন সাইফুজ্জামান।



