বিএনপির ইফতার পার্টিতে ‘যিনি হোস্ট তিনিই গেস্ট’!


পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-০১ | সময়: ০৫:১১:০৬

একই দিনে জেলা আওয়ামী লীগ ও বিএনপি পৃথক স্থানে ইফতার পার্টির আয়োজন করেছে। তবে জেলা বিএনপির ইফতার পার্টির আমন্ত্রণপত্র নিয়ে শহরের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। এ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে অনেকেই বলছে ‘বিএনপির ইফতার পার্টিতে যিনি হোস্ট তিনিই গেস্ট’।

শুক্রবার (২৪ জুন) এ ইফতার পার্টি আয়োজন করা হয়েছে।

জেলা এনপির ইফতার পার্টির অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘রাজনৈতিক নেতাদের সম্মানে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৪ জুন, শুক্রবার দোয়া ও ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ারভাইস মার্সাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সভাপতিত্ব করবেন এমএ রব মিয়া, সাধারণ সম্পাদক জেলা বিএনপি, পটুয়াখালী। দোয়া ও ইফতার মাহ্ফিলে আপনি আমন্ত্রিত। ধন্যবাদান্তে এমএ রব মিয়া সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপি।’ এছাড়া স্থান হিসেবে পটুয়াখালী শের-ই-বাংলা পাঠাগার নির্ধারণ করা হয়েছে।

এ আমন্ত্রণপত্রটি শহরে ব্যাপক আলোচনার খোরাক জুগিয়েছে। যেহেতু আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপির সভাপতি সেহেতু তিনিই ইফতার পার্টি অনুষ্ঠানের প্রধান আয়োজক। আর সেই আয়োজককেই যখন ইফতার পার্টিতে প্রধান অতিথি করা হয়েছে এবং আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছে।’ বিষয়টিকে অনেকই বলছেন  ‘যিনি হোস্ট তিনিই গেস্ট।’

এছাড়া জেলা বিএনপির কমিটির একাধিক সহ-সভাপতি থাকতেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন এবং আমন্ত্রপত্রের শেষেও শুভেচ্ছান্তে এমএ রব মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, প্রধান অতিথী ও সভাপতির ঝামেলা এড়িয়ে জেলা আওয়ামী লীগ অনেকটা সাদামাটাভাবেই তাদের ইফতার পার্টির দাওয়ায়পত্র তৈরি করেছেন। তারা দাওয়াত পত্রে উল্লেখ করেছেন ‘আগামী ২৪ জুন শুক্রবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত।’ এতে স্থান হিসেবে চড়পাড়াস্থ জেলা প্রশাসকের ঈদগা মাঠ এবং আব্দুল করিম মৃধা কলেজ উল্লেখ করা হয়েছে। আমন্ত্রণপত্রে ধন্যবাদান্তে আলহাজ শাহজাহান মিয়া অ্যাডভোকেট, সভাপতি জেলা আ.লীগ এবং আলহাজ খান মোশারেফ হোসেন সাধারণ সম্পাদক, জেলা আ.লীগের নাম উল্লেখ রয়েছে।

পটুয়াখালী আওয়ামী লীগ ও বিএনপি দু’দলেই অভ্যন্তরীণ কোন্দল থাকলেও এবার আ.লীগের নতুন কমিটি হওয়ায় তারা একত্রিত হয়েই ইফতার পার্টির আয়োজন করেছে। ইফতারে পায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করা কথা রয়েছে। তবে ইফতার পার্টির এই আয়োজনেও বিএনপির চিরচেনা অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ পেয়েছে। কারণ বৃহস্পতিবার শহরের আদালত পাড়াস্থ বড়ো মসজিদে জেলা বিএনপি বি টিম হিসেবে খ্যাত সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুট্টি সরকার গ্রুপের নেতাকর্মীদের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।





Name:

Email:

Website:

Comment:


Comments