পটুয়াখালীর গলাচিপায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-২১ | সময়: ০৯:১৪:৩৯

গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতায় মতবিনিময় সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ হল রুমে অনুষ্ঠিত সভায় করেন গালাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের এমপি আখম জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ.কে.এম শামীমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন, ভাইস চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, নারগিস সুলতানা, মেয়র হাজী আঃ ওহাব খলিফা, কেন্দ্রীয় মসজিদরে পেশ ইমাম মাওলানা মোঃ অলিউল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহন করেন।
এসময় প্রধান অতিথি এমপি আখম জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশ উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। একই সাথে সকল মসজিদের ইমামদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।





Name:

Email:

Website:

Comment:


Comments