দশমিনায় স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২১ | সময়: ০৯:১৩:৫৮
দশমিনা প্রতিনিধি ॥ পটুয়াখালীর দশমিনায় লিটন মাঝি নামে এক দশম শ্রেণীর স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকাল পৌঁনে ৯টার সময় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুর হাট বাজারের পূর্ব পাশে খিতিস মাঝির ছেলের খালি ঘরের আড়ায় গলায় রশি দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে দশমিনা থানা পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতারে প্রেরণ করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, লিটন মাঝি বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। তার সাথে কারও বিরোধ ছিলো না বলে নিহতের মামা নিপুন জানান। মামলার আই,ও এস আই ওহাব জানান, লিটন মাঝি হত্যা না আত্মহত্যা করেছে তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।



