December 20, 2025, 8:23 am
শিরোনাম:
প্রধান শিক্ষকদের কাঁধে পুরো পরীক্ষার চাপ, দুমকীতে সহকারীশিক্ষকদের অটল কর্মবিরতি ‎ পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে সরোয়ার হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন যাচাই–বাছাইয়ে দুমকীতে তিন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ‎ দুমকিতে পদ্মা ব্যাংক সংকটে ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকরা ‎ আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে - আলতাফ হোসেন চৌধুরী শেখ হাসিনার ফাঁসির রায়ে পবিপ্রবিতে আনন্দ মিছিল জলবায়ু অভিযোজনে পবিপ্রবির নতুন দিগন্ত সফল ব্যক্তিরা প্রতিদিন একই পোশাক পরেন কেন? দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যায় তাহলে নিরাপত্তার প্রশ্ন -বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী

বরিশালে পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন রেঞ্জ কমান্ডার

Reporter Name


‎মোঃ সজিব সরদার
‎দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জাধীন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে সার্কেল অ্যাডজুটেন্ট পদে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

‎রবিবার (১৯ অক্টোবর) সকালে বরিশাল রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

‎এর আগে গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গ্রেড-১৫ (উপজেলা প্রশিক্ষক) পদ থেকে গ্রেড-১০ (সার্কেল অ্যাডজুটেন্ট) পদে পদোন্নতি দেওয়া হয় কর্মকর্তাদের।

‎রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, “পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি উচ্চতর দায়িত্বের স্বীকৃতি। দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও উন্নয়নে সততা, নিষ্ঠা ও আনুগত্যের মাধ্যমে ভূমিকা রাখতে হবে।”

‎তিনি আরও বলেন, প্রচলিত ধ্যানধারণা পরিহার করে নতুন উদ্যমে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণধর্মী উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

‎সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক নিজের বক্তব্যে বলেন, “উচ্চতর পদে পদোন্নতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়েছে। আমরা বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবো।

‎পদোন্নতিপ্রাপ্ত সার্কেল অ্যাডজুটেন্টরা হলেন:
‎মমতাজ বেগম, কহিনুর বেগম, তাহমিনা খাতুন, ইসমেত আরা বেগম, আসমা আক্তার,ওমর ফারুক,মোঃ বিপ্লব হোসেন এবং মজিবুর রহমান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, এবং বরিশাল সদর আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page