তরুণ সমাজকর্মী রিমু’র মৃত্যুতে এলজিআরডি সচিব আবদুল মালেক’র শোক

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-১৭ | সময়: ০৯:১৫:১৫

বার্তা রিপোর্ট ॥ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এর সহধর্মিনী মেধাবী ছাত্রী ইসরাত জাহান রিমু দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলজিআরডি সচিব আবদুল মালেক। এক শোক বার্তায় তিনি বলেন, রিমুর মত একজন তরুণ মেধাবীর অকাল মৃত্যুতে প্রগতিশিল সমাজ গঠনে পটুয়াখালীতে গভীর শূন্যতার সৃষ্টি হবে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমদেনা জ্ঞাপন করেন ।





Comment Disabled

Comments