কে এম সালাউদ্দিন আর নেই
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৬ | সময়: ০৭:১৫:৫৭
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী শহরের হেতালিযা বাঁধঘাট এলাকার রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী কে এম সালাউদ্দিন আর নেই। তিনি গত ২৪ আগস্ট বুধবার রাত সোয়া ১টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ১ছেলে , ১মেয়ে নাতী-নাতনীসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। ২৫ আগস্ট বৃহস্পতিবার আছরবাদ হেতালিযা বাঁধঘাট এলাকায় মরহুমের নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম কে এম সালাউদ্দিন জুলাই মাসে বাউফল রেজিস্ট্রি অফিস এল পি আর যান। মরহুমের রুহের শান্তি কামনায় ২৬ আগস্ট শুক্রবার বাদ আছর পৌর কবরস্থান, উকিলবাড়ি, বাসস্ট্যান্ড এবং রেজিস্ট্রি অফিস মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Comment Disabled



