জৈনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মিলাদ ও আলোচনা সভা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৬ | সময়: ০৭:১১:১৪
স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জৈনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট শুক্রবার জুমাবাদ জৈনকাঠি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আলমগীর, সদস্য অ্যাড. মোঃ নাসির উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মৃধা, সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজ (শাহজাহান ভূইয়া), সাংগঠনিক সম্পাদক দুলাল মাস্টার, জৈনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম (সাইফুল), ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম, অ্যাড. মোঃ শহিদুল ইসলাম, অ্যাড. মোঃ মহসিন, আব্দুল সালাম সিকদার, মিনারা বেগম, সোবাহান সিকদার, মোঃ জাকারিয়া, ছাত্রলীগের সদস্য লুৎফর রহমান রাসেল, মোঃ মামুন হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, শ্রমিক লীগ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জৈনকাঠি ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহ আলম। শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Comment Disabled



