স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৩ | সময়: ০৯:১০:৫০
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী সদর উপজেলার ৪৫তম গ্রীস্মকালীন স্কুল ও মাদ্রাসা মাধ্যমিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৩ আগস্ট মঙ্গলবার বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদ মাঠে স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বাকাহীদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরুস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মোঃ তারিকুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকমল হোসেন খান।
ক্রীড়া প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন আউলিয়াপুর সাবিনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তালেব, দড়িতালুক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসে দুলাল, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বারেকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ফুটবল ফইনাল খেলায় বদরপুর শহিদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয় বনাম ডিবুয়াপুরা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলায় বদরপুর শহিদ স্মৃতি চ্যাম্পিয়ন হয়। ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজুল ইসলাম সিরাজ।
Comment Disabled



