বেগম ফজিলাতুনন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের নবীন বরণ

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৭ | সময়: ০৮:২৩:৫৭


স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী বেগম ফজিলাতুন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট বুধবার সকাল ১১ টায় ইনস্টিটিউট মিলনায়তনে বেগম ফজিলাতুনন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নাজমা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী হাসান মোঃ কামরুজ্জামান। নবীন বরণ ও অভিভাবক সভায় কো-অর্ডিনেটর বেগম ফজিলাতুনন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক মোঃ শওকত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার রায়, ইসাহাক মডেল কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ নেছার উদ্দিন তালুকদার, ইসাহাক মডেল কলেজের প্রভাষক মোঃ ইছা। আরো বক্তব্য রাখেন বেগম ফজিলাতুনন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউট প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল মাসুম, মোঃ সাইফুল তালুকদার, মোঃ কামরুল হোসেন রাসেল, মোঃ জুয়েল রানা, মোসাঃমুনিয়া বেগম, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আশিষ হৃদয় প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার বিভাগ’র প্রকৌশলী মোঃ ফরিদ আলম।





Comment Disabled

Comments