পটুয়াখালীতে ছাত্রলীগের মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-১৪ | সময়: ০৮:০৩:০২
স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর দাবিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।
১৪ আগস্ট রবিবার বেলা ১১টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে জেলা আওয়ামীলীগ সহ সকল অংঙ্গসংগঠনের নেতা কর্মিদের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, ভিপি মান্নান, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ সুলতান আহম্মেদ মৃধা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, প্রচার সম্পাদক আরিফ আলআমিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান নোমান, মহিলা বিষয়ক সম্পদিকা মেরিনা মুক্তা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সদর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক নেছার উদ্দিন বাহাদুর, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির হাসান আরিফ প্রমুখ। ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে জেলা আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গলাচিপা প্রতিনিধি জানান, গলাচিপায় বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়নের দাবি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ১৪ আগস্ট সকালে গলাচিপা ডিগ্রি সামনে মানববন্ধন শেষে সমাবেশে ফরিদ আহসান কচিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আ স ম জাওয়াদ সুজন। বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আলঙ্গীর রেজা, শাহরিয়ার কামরুল, ইয়ামিন হোসেন রুবেল প্রমুখ।
রাঙ্গাবালী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে এনে বিচারের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা ছাত্রলীগের খালিদ বিন ওয়ালিদ ও আসাদুজ্জামানের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি আলহাজ্ব মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু, রাঙ্গাবালী থানার ওসি শামসুল আরেফীন, উপজেলা যুবলীগ সভাপতি হুমায়ুন তালুকদার ও রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান প্রমুখ। মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দাবিগুলো স্মারকলিপি হিসেবে পররাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন।
Comment Disabled



