হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল উদ্যোগে র্যালি ও সমাবেশ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-১৩ | সময়: ০৮:৫২:২৮
স্টাফ রিপোর্টার ॥ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই’ শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্যোগে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট শনিবার সকাল ১০টায় পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস থেকে শহরে এক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডা. ধীরেন্দ্র নাথ পাল, প্রভাষক ও বাংলাদেশ ডিএইচএমএস ডক্টর এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি প্রভাষক জসিম উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডা. মো. বজলুর রহমান, ডা. ওসমান গণি, ডা. জাহাঙ্গীর আলম, ডা. অনিতা রানী দাস, ডা. মাওঃ নুরুজ্জামান, মেডিকেল অফিসার ডা.নিজাম উদ্দিন, ডা. জান্নাতুল ফেরদৌসী কাজল, ডা. মেহেদী হাসান বারেক, ডা. মানিক দত্ত প্রমুখ।
Comment Disabled



