কমলাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল


পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-০১ | সময়: ০৫:৩৪:০৩

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কমলাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ আগস্ট শুক্রবার বেলা ১১ টায় কমলাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ অফিস কার্যালয় অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ এ্যাড. মোঃ তারিকুজ্জামান মনি। কমলাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ নাসির উদ্দিতন, এ্যাড, মোঃ জলিল, জেলা যুবরীগের সদস্য কিবরিয়া মাহমুদ, সদর থানা যুবরীগের সভাপতি এ্যাড. মোঃ লিটন সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরিফ আলামিন, থানা ছাত্ররীগের সভাপতি নুরুজ্জামান গাজী, কমলাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজ্জাক হাওলাদার, ইউনিয়ন ছাত্ররীগের যুগ্ম- আহবায়ক তারেকুল ইসলাম তারেক প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।





Comment Disabled

Comments