বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকলীগের আলোচনা সভা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-১২ | সময়: ০৮:৫১:২৫
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে জেলা শ্রমিকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২আগস্ট শুক্রবার বিকাল ৫টায় শেরে বাংলা পাঠাগারে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন। জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাড. শাহিন মিয়া’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাবেক ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৌমেন্দ্র লাল চন্দ শৈলেন, পৌর মেয়র ডা. মো:শফিকুল ইসলাম,। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. বিভা রানী সাহা, শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. মো: নাসির উদ্দিন, জেলা মুুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: শাহজাহান খান, শিক্ষাও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রফেসর আঃ ছালাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাসেদ খান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাহানুর ব্যাপারী, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মনু তালুকদার, পৌর কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ শিকদার, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জাহাঙ্গির হাওলাদার, এস এম ফারুক, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল হাদী সোহাগ, সাংগঠনিক সম্পাদক ফারুক, গনি, মো: জামাল সরদার, সদর উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ হারুন আর রশিদসহ বিভিন্ন উপজেলার শ্রমিকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান। জেলা শ্রমিকলীগসহ, জেলা, উপজেলা, বিভিন্ন শ্রমিক লীগ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মৃধা।
Comment Disabled



