জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১১ | সময়: ০৭:০২:১১


স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টায় ডিবুয়াপুর মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের হলরুমে পটুয়াখালী সদর উপজেলা প্রাথমিক শিক্ষাবিভাগের আয়োজনে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শওকত আলী খান হিরন, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম, টাউন কালিকাপুর বড়বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনসহ সকল উপজেলার সহকরী শিক্ষা অফিসার এবং জেলা, উপজেলার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিরিন আক্তার।





Comment Disabled

Comments