পটুয়াখালীতে সিম জালিয়াত চক্রের ৩ সদস্য আটক
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০৯ | সময়: ০৮:৫৩:৪৮
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট ভোরে সরকারি মহিলা কলেজ সংগলœ একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে সিম রেজিষ্ট্রশন জালিয়াতি করার সময় পটুয়াখালীর এয়ারটেল কোম্পানির এস আর মলয়সহ এই চক্রের ৩ সদস্যকে আটক করে। তাদের তথ্য অনুযায়ী মোমেন খান নামের আরেক জনকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাউকা ইউনিয়ন থেকে অবৈধ সিম সহ আটক করে ডিবি পুলিশ। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সিম রেজিষ্ট্রশন চক্রের মূল হোতা মলয় এয়ারটেল কোম্পানির একজন এস আর। কিভাবে মোবাইলের সিম রেজিষ্ট্রশন করে কোম্পানির মারফত শিখে সে আরো দুইজনকে বায়োমেট্রিক পদ্বতিতে সিম রেজিষ্ট্রশন করান শিখিয়ে মোবাইল সিম রেজিস্ট্রশন করে বিভিন্ন অপরাধ করে আসছিল। তাদের কাছ থেকে বেশ কিছু সিম উদ্ধার করেছে ডিবি পুলিশ। মলয় কুমার ও সাইফুলের বাড়ি বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর গ্রামে এবং মোমেন খান এর বাড়ি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে বলে ডিবি পুলিশ জানায়।
Comment Disabled



