পটুয়াখালীতে ওজোপাডিকোলি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-০৭ | সময়: ০৭:৪৩:২৫


স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ সেক্টরে শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করার পাঁয়তারার প্রতিবাদে ওজোপাডিকোলি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ রেজি নং-বি-২১৩৫ এর উদ্যোগে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট রবিবার সকাল ১০টায় ওজোপাডিকোলি পটুয়াখালী অফিস গেট থেকে বি-২১৩৫ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তত্বাবধায়ক প্রকৌশল এর দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি আঃ রাজ্জাক হাওলাদার, সাধারণ সম্পাদ মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ফরাজী, যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জেল, কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান, শিক্ষা সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ওজোপাডিকোলি বিদ্যুৎ শ্রমিকলীগ রেজি নং-বি-২১৩৫ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিদ্যুৎ সেক্টরে শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করার পাঁয়তারার প্রতিবাদে ওজোপাডিকোলি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ রেজি নং-বি-২১৩৮ পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
৭ আগস্ট রবিবার সকাল ১০টায় ওজোপাডিকোলি পটুয়াখালী অফিস গেট থেকে ওজোপাডিকোলি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ রেজি নং-বি-২১৩৮ পটুয়াখালী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তত্ত্বাবধায়ক প্রকৌশল এর দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ওজোপাডিকোলি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ রেজি নং-বি-২১৩৮ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল ফরাজী এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওজোপাডিকোলি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ রেজি নং-বি-২১৩৮ পটুয়াখালীর সভাপতি সামসুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, খবির উদ্দিন প্রমুখ। অনুরূপ কর্মসূচি পালন করে ওজোপাডিকোলি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ রেজি নং-বি-২১৩৫ পটুয়াখালীর সভাপতি আঃ রাজ্জাক হাওলাদার সাধারন সম্পাদক মো. ফারুক হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।





Comment Disabled

Comments