জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভা

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-০৩ | সময়: ০৮:৪৬:৫৯

স্টাফ রিপোর্টার ॥ মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাড মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ১৫ আগস্ট এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্জামান মনি, দপ্তর সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ এপিপি, আওয়ামী লীগের সদস্য অ্যাড. মোঃ সুলতান আহম্মেদ মৃধা, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ (কালাম মৃধা) প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Comment Disabled

Comments