শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-০৩ | সময়: ০৮:৩৯:২৭

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে আগস্ট মাস শোকের মাস । এ উপলক্ষে ৩ আগস্ট বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী’র সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, পৌরসভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা প্রমুখ।





Comment Disabled

Comments