পটুয়াখালীতে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-০২ | সময়: ০৯:১৪:৫৯

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে একদল দুর্বৃত্ত প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রকে ধরে নিয়ে দেশী তৈরী বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রদিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ ৮হাজার টাকা ও দুটি স্যামস্যাং মোবাইল সেট নিয়েছে গেছে। ঘটনাটি ঘটেছে ২ আগস্ট মঙ্গলবার।
জানা গেছে, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসারত গুরুতর আহত এ. কে.এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মহিবউল্লাহ জানায়, ঘটনার দিন ২ আগস্ট মঙ্গলবার বেলা ১১টার সময় দ্বিতীয় বর্ষের বই ক্রয়ের জন্য শহীদ আলাউদ্দিন শিশু পার্কের পূর্বপাশে বিনাবানী লাইব্রেরীর উদ্দেশ্যে কলেজ থেকে বের হয়ে স্বনির্ভর সড়ক হয়ে শিশু পার্কের কাছে পৌঁছলে জাকারিয়া, রাসেল, মাহাবুব, ওমর, আল আমিন সহ ৬/৭জন বখাটে নেশাখোর সন্ত্রাসী দেশী তৈরী বিভিন্ন ধরনের ধারালো নিয়ে মহিবুল্লাহকে জোরপূর্ব ধরে নিকটস্থ লাউকাঠী নদীর তীরে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা বই কেনার ৮হাজার টাকা ও দুটি স্যামস্যাং মোবাইল সেট নিয়ে বীরদর্পে চলে যায়। স্থানীয়রা আহত মহিবুল্লাহকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে ধাড়াল অস্ত্রের আঘাত রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত মহিবুল্লাহ ও তার স্বজনরা জানায়। আহত মহিবুল্লাহ’র বাড়ি আমতলী উপজেলার আরপাংগাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে।





Comment Disabled

Comments