পটুয়াখালীতে হকি প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-০১ | সময়: ০৮:৫৫:৩১

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবাধানে তৃণমূল পর্যায় থেকে শিশু কিশোর খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে বিপুল সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিভাবান হকি প্রশিক্ষণ শুরু হয়েছে।  ১ আগস্ট সোমবার  বিকাল ৫টায় ব্যায়ামাগারে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলতাফ হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ অ্যাড. সাইফুল আহসান কচি, সদস্য অ্যাড. হারুন অর রশিদ, বাদল হালদার, রেজাউল হক, শাহানুর ব্যাপারী, হকি ফেডারশনের প্রশিক্ষক সার্জন জাহিদ। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 





Comment Disabled

Comments