পটুয়াখালীতে বিভিন্ন সংগঠনের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০১ | সময়: ০৮:৫৩:৩৭
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতাল, সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজ, এ.কে.এম কালেজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি গার্লস হাই স্কুল, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, নেছারিয়া সিনিয়র দাখির মাদ্রাসা, কালিকাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসা, উন্মুক্ত বিদ্যালয়, গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ডোনাভান স্কুল, লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট সোমবার সকাল ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের যৌথ উদ্যোগে মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শহরে এক র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সভা কক্ষে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল মান্নান এর সভাপতিত্বে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা, পৌরসভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্জামান মনি, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজরুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. মিজানুর রহমান, ডা. মাহামুদুর রহমান, ডা. জিয়াউল করিম, ডা. সিদ্ধার্থ শংকর দাস প্রমুখ। অনুরূপ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার সকালে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কে মানববন্ধন ও র্যালি করেছে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
গলাচিপা প্রতিনিধি জানান, সারা দেশের ন্যায় গলাচিপায় বেলা ১১টায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী এ সব সমাবেশে যে কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গিবাদ প্রতিরোধের অঙ্গিকার করেন ডাক্তার, নার্সরা। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুল ইসলাম, ডাক্তার মোহাম্মাদ আলআমিন, গোলাম মোস্তফা, মোঃ হাসান জামান, তহামিনা ভূইয়া, এসএম সালাহ উদ্দিন মাহমুদ, জিনাত আরা সোনিয়া, কানিজ ফাতেমা প্রমুখ।
কলাপাড়া প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় কলাপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার বেলা ১১টায় জঙ্গী বিরোধী মানববন্ধন করেছে। কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ^াস ডিগ্রি কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাওভাঙ্গা সিনিয়র মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচি পালন করে।
দুমকি প্রতিনিধি জানান, “ হঠাও জঙ্গীবাদ বাঁচাও দেশ, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী এক মানববন্ধন এর আয়োজন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মানববন্ধনে বক্তৃতা করেন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রফেসর ড. মোঃ রবিউল হক, প্রফেসর ড. মো. হারুনর রশীদ, প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সন্তোষ কুমার বসু, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. কামরুল ইসলাম, মো. আরিফ আহমদ জুয়েল, সহকারী রেজিস্ট্রার মো. মিজানুর রহমান টমাস, মো. সাইদুর রহমান জুয়েল, সেকশন অফিসার জসীম উদ্দীন বাদল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আনিসুর রহমান আনিসসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
এছাড়া দুমকি জনতা কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাজেদা বেগম, উপাধ্যক্ষ আব্দুল লতিফ হাওলাদার, সহযোগী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ, মজিবুর রহমান, সরোয়ার বাদল, মহসিন উদ্দিন, প্রভাষক মনিরুল ইসলাম, হাফিজুর রহমানসহ সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পটুয়াখালীর দুমকিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় দুমকি সরকারি জনতা কলেজ, ইউনাইটেড মহিলা কলেজ, পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা, দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা, ঝাটরা দ্বিমুখী ফাজিল মাদ্রাসা, সালামপুর আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী শাহজালাল, প্রভাষক মোঃ সোহরাব হোসেন, প্রভাষক কাজী বেলাল হোসেন দুলাল প্রমুখ।
মির্জাগঞ্জ প্রতিনিধি জানান, সকালে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জঙ্গী বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মাষ্টার,আওয়ামীলীগ নেতা মোঃ ফরিদ উদ্দিন মাষ্টার, মোঃ মিজানুর রহমান মতলেব,মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আকন,যুবলীগ সভাপতি মোঃ রিপন হাওলাদার,সম্পাদক মোঃ মেহেদি হাসান পলাশ,ছাত্রলীগ সভাপতি মোঃ জিল্লুর রহমান ও সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে জঙ্গী বিরোধী এক ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
Comment Disabled



