জেলা শ্রমিক লীগের মতবিনিময় সভা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২৬ | সময়: ০৮:৩৭:৩১
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে নবনির্বাচিত জেলা শ্রমিক লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা।
২৬ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাড. মো. শাহিন মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাড. মোঃ শাহজাহান মিয়া।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. বিভা রানী সাহা, শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. উজ্জল বোস, প্রজন্মলীগের সভাপতি অলিউজ্জামান রাসেল প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সভা শেষে জেলা শ্রমিকলীগের শত শত নেতাকর্মী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয় এসে শেষ হয়।
Comment Disabled



