পটুয়াখালীতে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-২৫ | সময়: ০৯:০০:৫১

স্টাফ রিপোর্টার ॥ “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে তৃণমূল পর্যায় থেকে শিশু কিশোরদের প্রশিক্ষণের মাধ্যমে বিপুল সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত সাঁতারু গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পটুয়াখালী জেলা পর্যায় সাতার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই সোমবার সকাল ১০টায় পিটি আই স্কুল সংলগ্ন পুরুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। সাঁতার প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এস.এম মাহমুদুর রহমান (সি),পিএসসি, সহ-সভাপতি বাংলাদেশ সুইমিং ফেডারেশন মোঃ আব্দুল মান্নান, সদস্য রাবেয়া খাতুন, বিএন, লেঃ কমান্ডার এম নাঈমুল হক (এস), বিএন, লেঃ কমান্ডার এম নাহিদ হাসান (এক্স), বিএন বাংলাদেশ জাতীয়দলের প্রশিক্ষক ডেগুন পার্ক, বাংলাদেশ সুইমিংফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সদস্যযতীন্দ্র নাথ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া সংস্থার যুগ্ম সম্পাদক ফারুক হোসেন মৃধা, শ্যামল সরকার, কোষাধ্যক্ষ অ্যাড. মো. সাইফুল আহসান কচি, সদস্য অ্যাড. হারুন-অর-রশিদ, বাদল হালদার, মাকসুদা লাইজু শিল্পী প্রমুখ।
সকাল ১০টায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মো. ওয়াহেদ মুরাদের সার্বিক পরিচালনায় পিটিআই পুকুরে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় ৫০ জন ছেলে ও ১জন মেয়ে অংশগ্রহণ করে। এ সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় ১০জন সেরা সাঁতারু নির্বাচিত হয়েছে। এ নির্বাচিতদের মাঝে প্রত্যেককে এক হাজার টাকা করে প্রাইজ মানি, ১টি করে ক্রেস্ট, সনদপত্র ও ইয়েস কার্ড বিতরণ করা হয়।
এ নির্বাচিত ইয়েস কার্ড প্রাপ্ত সেরা ১০ সাঁতারু আগামী ১ মে সকাল ১১টায় মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য সাঁতারু অন্বেষন প্রতিযোগিতায় “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” এ অংশগ্রহণ করবে বলে নৌবাহিনীর সদস্য ওয়াহেদ মুরাদ জানান। উল্লেখ্য উক্ত সাঁতারু প্রতিযোগিতায় সারাদেশের প্রায় ২৫ হাজার সাঁতারু অংশগ্রহণ করবে বলেও সূত্র জানায়। বাংলাদেশে এই প্রথম নৌবাহিনীর সহায়তায় সুইমিং ফেডারেশন সাঁতারু অন্বেষন প্রতিযোগিতায় “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” আয়োজন করে। ইতিমধ্যে পটুয়াখালী সহ ১৭টি জেলায় সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” অনুষ্ঠিত হলো বলেও আয়োজক সংস্থা সুইমিং ফেডারেশন সূত্রে জানা গেছে।





Comment Disabled

Comments