পটুয়াখালীতে ৪টি ঔষধের দোকান সিলগালা

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-২৪ | সময়: ০৯:৩৮:০৪

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে বশাকবাজার এলাকায় ৪টি ঔষদের দোকানে ড্রাগ লাইসেন্স এবং কোম্পানী নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে দোকান সিলগালা এবং মোট ১১হাজার টাকা জরিমানা আদায় এবং রিপন ড্রাগ হাউস এর প্রোপাইটার রবীন্দ্র চন্ত্র শীল (৬৫) কে এক মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।
২৪ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মুক্তাদির হোসেন এর নেতৃতেৃ একটি ভ্রাম্যমান টিম শহরতলীর বশাকবাজার এলকায় মেসার্স বায়জীদ মেডিসিন হাউস, মেসার্স রিপন ড্রাগ হাউস, তামান্না মেডিকেল হল এবং সুমী মেডিকেল হল এ অভিযান চালানো হয়। এ সময় কোম্পানী নিষিদ্ধ ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকার কারণে উক্ত দোকানীদের সাজা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাধায়ক, ঔষধ প্রশাসন, পটুয়াখালীর মোঃ কামরুল হাসান।





Comment Disabled

Comments