পটুয়াখালীতে জেলেদের মানববন্ধন ও স্মারকলিপি
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২৪ | সময়: ০৯:৩৪:৫৬
স্টাফ রিপোর্টার ॥ ইলিশ মাছ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধ, জেলেদের বিকল্প কর্মসংস্থানের অর্থ বহাল রাখা, জলদস্যু দমন ও নিহত জেলে পরিবারকে দুই লক্ষ টাকা করে প্রদানসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী জেলা শাখার জেলে সংগঠন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি নেতা-কর্মীরা
২৪জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি পটুয়াখালী জেলা শাখার ব্যানারে মানববন্ধন করেছে জেলেরা। ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. মামুন মিয়া, সাধারন সম্পাদক আঃ সালাম বিশ^াস, জেলে মোশারেফ হাওলাদার, রূপ গাজী, ধলাই মিয়া, জেলে আলাউদ্দিন মোল্লা, সামসুল হক হাওলাদার, বাবুল আকন, হাদি আকন, জসিম আকন, আলী হোসেন পাহলান প্রমুখ। পরে জেলে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী এর কাছে উক্তদাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।
Comment Disabled



