জেলা শ্রমিক লীগের জঙ্গিবাদ বিরোধী মোটর শোভাযাত্রা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২৩ | সময়: ০৯:০২:১০
স্টাফ রিপোর্টার ॥ নবগঠিত পটুয়াখালী জেলা শ্রমিক লীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মোটর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই শনিবার সকাল ১০ টায় জেলার লেবুখালী ফেরিঘাট থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে পটুয়াখালী পৌরশহরের চৌরাস্তা হয়ে গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। পরে পৌর শহরের নিউমার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, উপ-প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. উজ্জল বোস, শ্রমিক লীগ সভাপতি অ্যাড. শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
সমাবেশে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ঘাট শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাড. মোঃ শাহজাহান মিয়া ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এবং পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. তারিকুজ্জামান মনিকে ফুলের তোড়া দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করবো এই অঙ্গিকার নিয়ে বাংলাদেশ আওয়ামী যুব লীগ পটুয়াখালী জেলা শাখার জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অংশগ্রহণ করেন।
Comment Disabled



