পটুয়াখালীতে নিরাপদ সড়ক চাই কমিটি গঠন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২২ | সময়: ০৯:০৫:০৪
স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) পটুয়াখালী জেলা শাখার কমিটি গঠিত।
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব শামীম আলম দীপেন কর্তৃক এক বছর (২০১৬-২০১৭ইং) মেয়াদের জন্য অনুমোদিত পটুয়াখালী জেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান ও ডাঃ মশিউর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আল আমীন, মোঃ আলতাফ হোসেন ও কাজী লিয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের হাওলাদার, মোঃ সুজন খান ও মোঃ সানায়ের হোসেন বাপ্পি, অর্থ সম্পাদক মোঃ সায়েম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মিলন কৃষ্ণ দাস, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, প্রকাশনা সম্পাদক মোঃ ফিরোজ আলম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সালমান শাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম (অনু), যুব বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সদস্য এ্যাড. মোঃ মামুন রেজা, মোঃ আনসার মৃধা, মোঃ আনোয়ার হোসেন, ইয়াসিন আরাফাত (বাবু), এ্যাড. মোঃ আবু তাহের জুয়েল, মোঃ সাইফুল ইসলাম, ইঞ্জি. মোঃ শফিকুল ইসলাম খোকা, মোঃ মোফাজ্জল হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. সৈয়দ মতিন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ নাইমুল হক, মোঃ মানসুর আহম্মেদ, নিরঞ্জন চন্দ্র দাস, মৌসুমী আক্তার মৌ, আল ফাতাহ তালুকদার, সুজন চন্দ্র ঘোষ, সুজয় চক্রবর্তী ও অপূর্ব সরকার।
Comment Disabled



