হাজী আক্কেল আলীকলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-০২ | সময়: ০৯:২২:২৭


স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রী কলেজ, দরিতালুক মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রী কলেজ উদ্যোগে কলেজে সামনে সড়কে শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ মানববন্ধন করেছে। পরে শহরে চৌরাস্তায় এক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের সভাকক্ষে কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আলম’র সভাপতিত্বে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন প্রভাষক মোঃ রাশিদুল ইসলাম রাশেদ , নজরুল ইসলাম খলিলুর রহমান, জাকির হোসেন, মাহিনুর, ফাতেমা আফরোজ, শাকিলা খান শুভ্রা। অপরদিকে দরিতালুক মডেল ম্যাধ্যামিক বিদ্যালয় তাফাল বড়িয়া বাজারে মানববন্ধন ও র‌্যালি করেছে। র‌্যালিশেষেসেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, সিনিয়ার শিক্ষক আব্দুল লতিফ সিদ্দিকি, বাবু অমল চন্দ্র দত্ত, সহকারী শিক্ষক আনিচুর রহমান।





Comment Disabled

Comments